News Flash

  • Home
  • ত্রিপুরা
  • NIT :এনআইটির হোস্টেলে দুই গোষ্ঠীর ছাত্রদের মারপিটে উত্তেজনা, আহত অনেকেই
Image

NIT :এনআইটির হোস্টেলে দুই গোষ্ঠীর ছাত্রদের মারপিটে উত্তেজনা, আহত অনেকেই

আগরতলা, ২ সেপ্টেম্বর : এনআইটি হোস্টেলে বৃহস্পতিবার রাতে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ হোস্টেলে অবস্থানরত ছাত্ররা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়ে৷ তাতে গভীর রাতে এনআইটি আগরতলার হোস্টেল উত্তপ্ত হয়ে উঠে৷
এনআইটি আগরতলা হোস্টেলে বৃহস্পতিবার রাতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ উত্তর এবং দক্ষিণ ভারতের ছাত্ররা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ ঘটনা এনআইটির আর্যভট্ট হোস্টেলে৷ এতে করে কয়েকজন ছাত্র আহত হয়, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷রাত প্রায় ১টার পর কলেজের ডাইরেক্টর ক্যাম্পাসে আসেন সঙ্গে পুলিশ নিয়ে৷ যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়৷ অন্য ছাত্র ছাত্রীরা সারারাত ভয়ে কাটায়৷ সকলে নিজেদেরকে রুমে আটকে রাখে৷ ছাত্রছাত্রীদের দাবি, যাতে এই রকমের অপ্রীতিকর পরিস্থিতি আর না হয়৷ সেই সাথে বৃহস্পতিবার রাতের ঘটনায় যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ,এই দাবি জানানো হয়েছে৷ এনআইটি হোস্টেলে স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য কর্তৃপক্ষকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top