News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Abhaynagar:অভয়নগরে গণেশ পূজায় দুষ্কৃতীদের হামলা, আহত ছয়
Image

Abhaynagar:অভয়নগরে গণেশ পূজায় দুষ্কৃতীদের হামলা, আহত ছয়

আগরতলা, ২ সেপ্টেম্বর : দুষ্কৃতীদের আক্রমণ এবার গণেশ পুজাতেও৷ একদল দুষ্কৃতী বাইক নিয়ে এসে পুজা উদ্যোক্তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় ১২ টা নাগাদ ভাটি অভয়নগরের ক্যান্টেনমেন্ট রোড এলাকায়৷

দুষ্কৃতীদের আক্রমনে আহত হয়েছেন গৌতম দেব, রাজেশ দে সহ ৫ থেকে ৬ জন স্থানীয়রা৷ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেছেন পুলিশ৷ তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ৷ শুক্রবার ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে ওই এলাকায় গেছেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷

ঘটনার বিবরণে প্রকাশ, ক্যান্টেনমেন্ট রোড গনেশ পুজা কমিটির উদ্যোক্তারা রাত প্রায় ১২ টা নাগাদ পুজার প্রাসাদ গ্রহন করছিলেন৷ তখনই একদল যুবক বাইকে এসে পুজার মণ্ডপে তাণ্ডব চালাতে শুরু করে৷ ভেঙ্গে গুঁড়িয়ে দেয় পুজাস্থলের বিভিন্ন সামগ্রী সহ চেয়ার টেবিল৷ এছাড়াও সেখানে উপস্থিত ৫-৬ জন এলাকাবাসীর উপর লাঠি, রড নিয়ে হামলা চালায়৷ যাতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন৷ আহত গৌতম দেব জানিয়েছেন দুষ্কৃতীদের কাছে আগ্ণেয়াস্ত্রও ছিল৷

তিনি আরও জানিয়েছেন, এলাকার বাসিন্দা দুলাল দাসগুপ্তের ছেলে টিটন দাসগুপ্ত এদিনের ঘটনাটি সংঘটিত করেছে৷ মূলত পুজা উদ্যোক্তারা বাম সমর্থক হওয়াতেই এই হামলা বলে অভিমত আহত গৌতম দেবের৷ এদিনে ঘটনা সম্পর্কে বলতে গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সামাজিক উৎসবে কোন দল মত থাকে না৷ এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে অনেক আগে থেকেই সামাজিক উৎসব একসঙ্গে পালন করে আসছেন৷ তবে বর্তমান বিজেপি সরকার সামাজিক অনুষ্ঠানেও রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি৷ তিনি গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ি করেছেন৷ ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top