News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pratima Bhowmik:১০ই সেপ্ঢেম্বর থেকে শুরু হচ্ছে সাংসদ খেল প্রতিযোগিতা
Image

Pratima Bhowmik:১০ই সেপ্ঢেম্বর থেকে শুরু হচ্ছে সাংসদ খেল প্রতিযোগিতা

আগরতলা, ২ সেপ্টেম্বর : আগামী ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাংসদ খেল প্রতিযোগিতা৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷

বিস্তারিত বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক সাংসদকে নিজ নিজ লোকসভা এলাকায় ‘সাংসদ খেল কুদ স্পর্ধা’ আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু করোনা ভাইরাসের কারনে এই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি৷ তাই প্রথমবারের মত আগামী ১০ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷  আগামী ১০ ই সেপ্ঢেম্বর আস্তাবল ময়দান থেকে ম্যারাথনের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে৷ এছাড়াও থাকবে ভলিবল, ফুটবল, ক্যাবাডি প্রতিযোগিতা৷ মহিলা ও পুরুষ উভয়  বিভাগেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তিনি জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা নিয়ে হবে এই প্রতিযোগিতা৷ খেলাকে পরিচালনা করার জন্য ১৯ জনের একটি টিম গঠন করা হয়েছে৷ যার চেয়ারম্যান, মন্ত্রী প্রতিমা ভৌমিক, ভাইস চেয়ারম্যান দীপক মজুমদার, অমিত রক্ষিত, সহ আর অন্যান্যরা৷

আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে খেলা শেষ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী৷ পশ্চিম ত্রিপুরা লোক সভা আসনের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে প্রথমে খেলা অনুষ্ঠিত হবে৷ পরবর্তী সময়ে জেলা ও মহিকুমা স্তরে বিজয়ী খেলোয়াড়রা আগরতলায় খেলবেন ফাইনাল ম্যাচ৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top