News Flash

  • Home
  • খেলা
  • BCCI:অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা বিসিসিআই-র
Image

BCCI:অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা বিসিসিআই-র

মুম্বই, ২ সেপ্টেম্বর ( হি.স.) : ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে এশিয়া কাপে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিসিসিআই জানায়, ডান পায়ের হাঁটুতে চোট জাদেজার। আপাতত বোর্ডের মেডিক্যাল টিম তাঁর শুশ্রুষা করছেন। প্রসঙ্গত, এশিয়া কাপের মাঝেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নজরকাড়া পারফর্ম করেন জাদেজা। ২ ওভারে দিয়েছিলেন মাত্র ১১ রান। আবার ব্যাট হাতে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ঝোড়ো ইনিংস খেলে দলের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিলেন তিনি। ২৯ বলে ৩৫ রান করেন তিনি।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top