News Flash

  • Home
  • খেলা
  • Football:মহিলা ফুটবল : চলমানকে হারিয়ে শুক্রবার ১ম জয়ের লক্ষ্যে কিল্লা মর্নিং
Image

Football:মহিলা ফুটবল : চলমানকে হারিয়ে শুক্রবার ১ম জয়ের লক্ষ্যে কিল্লা মর্নিং

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১ সেপ্টেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেতে চাইছে কিল্লা মর্নিং ক্লাব। প্রতিপক্ষ চলমান সংঘ। যদিও চলমান সংঘের পক্ষে এটি লীগের শেষ ম্যাচ। ইতিমধ্যে তিন তিনটি ম্যাচে হেরে চলমান সংঘ যথারীতি তালিকার সর্বশেষ স্থানে রয়েছে। তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে এনে দল গঠনের কাজটা সুজন সরকারের মাধ্যমে চলমান সংঘ ঠিকই করছে। তবে খেলোয়ারদের এতটুকু দক্ষ ও নৈপুণ্য করে তোলার বিষয়ে কোন কার্পণ্য না থাকলেও সময় ও প্রয়োজনীয় অর্থানাকূল্যের অভাবে দলকে ওইভাবে উঁচুতে তোলা সম্ভব হয়নি। এক বছর বাদেই খেলোয়াড়রা অন্য দলের আকর্ষণে চলে যায় বলে চলমান সংঘের কোচ সুজন সরকারকে প্রতিবছর নতুন করে দল করতে হয়। আগামীকালের ম্যাচে আরো একটু ভালো খেলা উপহারের প্রয়াস রয়েছে চলমান সংঘের। টিএফএ আয়োজিত ঘরোয়া মহিলা ক্লাব লীগ ফুটবলের সপ্তম ম্যাচ। কিল্লা মর্নিং ক্লাব বনাম চলমান সংঘের মধ্যে। প্রথম ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব বিশ্রামগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল। পরবর্তী ম্যাচে অবশ্য জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে ১-২ গোলে হেরে পয়েন্ট খুইয়েছে। পক্ষান্তরে চলমান সংঘ পর পর তিন ম্যাচে যথাক্রমে জম্পুইজলা, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সঙ্গে ০-৬, ০-৬ ও ০-৮ গোলে হেরে লীগ লড়াই শেষ করতে চলেছে । উল্লেখ্য, এ পর্যন্ত সাত ম্যাচের শেষে জম্পুইজলা তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট পেয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অথবা রানার্স খেতাবের পথ প্রশস্ত করে নিয়েছে। আপাতত: দ্বিতীয় শীর্ষে রয়েছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে। ত্রিপুরা স্পোর্টস স্কুল সমসংখ্যক পয়েন্ট পেলেও গোল ব্যবধানের নিরিখে তারা একটু পিছিয়ে তৃতীয় শীর্ষে রয়েছে। দিনের খেলা: কিল্লা মর্নিং ক্লাব বনাম চলমান সংঘ। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।

*মহিলা লিগ : পয়েন্ট তালিকা*
দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:
জম্পুইজলা  ৩   ২    ১    ০    ৯-২   ৭
বিশ্রামগঞ্জ    ২   ১    ১    ০    ৮-০   ৪
স্পোর্টস স্কুল ২   ১    ১    ০    ৭-১   ৪
কিল্লা            ২   ০    ১    ১    ১-২   ১
চলমান        ৩   ০    ০    ৩    ০-২০   ০

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top