News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Deputationপৃথক স্থানে দুই যুবতী ধর্ষিতা, পুলিশ সুপারকে ডেপুটেশন এসএফআই ও নারী সমিতির
Image

Deputationপৃথক স্থানে দুই যুবতী ধর্ষিতা, পুলিশ সুপারকে ডেপুটেশন এসএফআই ও নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর শহরতলী সহ বিস্তীর্ণ এলাকায় চুরি ডাকাতি ছিনতাই হামলা খুন, সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল চার দফা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ডেপুটেশন ও স্মারকলিপির উল্লেখিত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো
রানীরবাজার বৃদ্ধনগর এলাকার এক কলেজ ছাত্রীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় শাসক দলের নেতা বাবুল ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা, নবগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠরতা নাবালিকা ছাত্রীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতা চন্দন সাহাকে গ্রেপ্তার করা৷  চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে এস এফ আই রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ ডেপুটেশনের পর প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দাবি, রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে৷ তাই পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ পাশাপাশি চুরি ছিনতাই সহ নেশা কারবারীদের আনাগোনার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে৷ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে৷ তাই আইনশৃঙ্খলা সঠিক দিশায় নিয়ে আসতে দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ডেপুটেশনে  প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস জানান, উপরোক্ত দুটি নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ পুলিশ সুপারকে বলা হয়েছে যাতে দুটি ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ৷ তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন৷
বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে পুলিশের সদর দপ্তরে এস পির নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ মূলত নারী নির্যাতন সংক্রান্ত বিষয়েই এদিনের ডেপুটেশন বলে জানিয়েছেন নারী নেত্রীরা৷
রাজ্যের বুকে ঘটে যাওয়া দু দুটি নারী নির্যাতনের ঘটনায় দোষীরা এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেরাচ্ছে৷ অপরদিকে নির্যাতিতা ও তার পরিবারকে এফ আই আর তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ৷ এরই পরিপ্রেক্ষিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছেন৷ ঘটনার বিবরণে প্রকাশ, রানিবাজার বিধিনগর এলাকার এক কলেজ পড়ুয়া মেয়েকে জর পূর্বক ধর্ষণ করেছে এক শাসক দলীয় নেতা৷এমনই এফ আই আর তুলে নেওয়ার জন্য ও নির্যাতিতাকে চাপ সৃষ্টি করা হচ্ছে৷ এমনই অভিযোগ উঠে এসেছে৷ অপর ঘটনাটি ঘটেছে মোহনপুর মহকুমার নরসিংগড় এলাকার নবগ্রামে এক সপ্তম শ্রেনি পড়ুয়া নাবালিকাকে চন্দন দাস নামে জনৈক বিজেপি নেতা ওই শিশুটিকে ধর্ষণ করেছে৷ নাম দাম দিয়ে দুটি ঘটনায় অভিযোগ জানানো হলেও এখনো অভিযুক্তদের আটক করেনি পুলিশ৷ এদিনের এই ডেপুটেশনের মাধ্যমে অবিলম্বে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানানো হবে বলে জানিয়েছন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top