News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushanta Chowdhury:রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসপিও-দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত
Image

Sushanta Chowdhury:রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসপিও-দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত

আগরতলা, ১ সেপ্টেম্বর : রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে এসপিও-দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, রাজ্যের ৩,৯১১ জন এসপিও আগে মাসিক ৬,১৫৬ টাকা করে বেতন পেতেন। আজ মন্ত্রিসভার বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের ফলে তারা মাসিক ৭,০৭৯ টাকা করে বেতন পাবেন।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, এসপিও-দের মধ্যে যারা ড্রাইভার হিসেবে কাজ করছেন তাদের বেতনও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এরফলে ড্রাইভার হিসেবে কর্মরত ২৬৬ জন এসপিও মাসিক ৯ হাজার টাকা করে বেতন পাবেন। অক্টোবর মাস থেকে তাদের বর্ধিত বেতন কার্যকর হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে ৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি টিপিএসসি’র মাধ্যমে পূরণ করা হবে।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের মধ্যে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সেরা ৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কার হিসেবে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম ৫ জন সেরা ছাত্রছাত্রী

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top