News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road block:পানীয় জলের দাবীতে পদ্মবিল বাজারে সড়ক অবরোধ
Image

Road block:পানীয় জলের দাবীতে পদ্মবিল বাজারে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ খোয়াই মহকুমার পদ্মবিল বাজারে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা৷ ক্ষীরোদনগর এডিসি ভিলেজের এলাকার স্থানীয় লোকজন সকাল ৯টা থেকে খোয়াই- আগরতলা সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে সড়কে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ স্থলের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ প্রচন্ড গরমের মধ্যে মাঝ পথে যানবাহন আটকে পড়ায় যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ বেলা ১টা নাগাদ পদ্মবিল পানীয় জল ও স্বাস্থ্যবিধি  দপ্তরের দপ্তরের আধিকারিকের প্রতিশ্রুতিতে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে৷ অবরোধকারীরা জানান, গত এক দুই মাস বেশি সময় ধরে পদ্মবিলের ক্ষীরোদনগর এডিসি ভিলেজে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে৷ এলাকার পানীয়জলের উৎসগুলি বিকল হয়ে পড়ে রয়েছে৷ এলাকায় পানীয় জল সরবরাহ করার দাবিতেই এলাকার জনগণ সড়ক অবরোধ করেন৷ তাঁদের দাবি, এই সমস্যা স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাই বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধ করেছেন৷ অবরোধকারীরা আরো জানান, এলাকায় পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা হতো৷ কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় পাইপলাইনে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না৷ পাইপলাইনে পানীয় জল সরবরাহ না করায় এলাকায় জল সংকট চরম আকার ধারণ করেছে৷ তাঁদের বক্তব্য, এলাকায় বিকল্প জলের কোন ব্যবস্থা নেই৷ ফলে সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে৷ পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের শামিল হয়েছেন৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পানীয় জল দপ্তরের কর্মকর্তারা খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন৷ তাঁরা অবরোধকারীদের আশ্বস্ত করেন, পদ্মবিল ব্লক এলাকার পানীয় জল উৎসগুলি বিকল হয়ে পড়ে রয়েছে এই উৎসগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির প্রস্তুতি চলছে৷ যতদিন পর্যন্ত মেরামতি করে উৎসগুলি পুনরায় চালুন না হবে৷ ততদিন পর্যন্ত ট্যাংকারে করে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই স্থানীয় জনগণ পাঁচ ঘন্টা পর আপাতত অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷
 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top