News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে ছয় লক্ষাধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি বাজেয়াপ্ত, ফেরার মজুতকারী গৃহকর্তা
Image

করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে ছয় লক্ষাধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি বাজেয়াপ্ত, ফেরার মজুতকারী গৃহকর্তা

বাজারিছড়া (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঁঠালত‌লির জনৈক গৃহস্থের বাড়ি থেকে ৩৫ বস্তা বা‌র্মিজ সুপা‌রি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে বার্মিজ সুপারির মজুতকারী গৃহকর্তা পালিয়ে গা ঢাকা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার কাঁঠালত‌লি পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ দিবাকর গ‌গৈ জানান, গোপন সু‌ত্রে প্রাপ্ত তথ্যের ভি‌ত্তিতে গতকল বুধবার রা‌তে জনৈক আরিফ উদ্দি‌নের বাসায় অভিযা‌নে নে‌মে তাঁরা ৩৫ বস্তা বা‌র্মিজ সুপা‌রি বাজেয়াপ্ত করেছেন। তিনি জানান, ৩৫ বস্তায় প্রায় ছয় লক্ষাধিক টাকার ১৫ কুইন্টাল বার্মিজ সুপারি রয়েছে।

পু‌লি‌শ অফিসার গ‌গৈ জানান, আরিফ উদ্দিরে ঘর থে‌কে যে সুপা‌রিগু‌লো বজেয়াপ্ত করা হ‌য়ে‌ছে, সেগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে এখানে এনে মজুত করা হয়েছে। তবে অবৈধ বার্মিজ সুপারির মজুতদার বা‌ড়ি মা‌লিক‌কে ধরা যায়‌নি। সে পালিয়ে গা ঢাকা দিয়েছে। তার বিরু‌দ্ধে অবশ্য আইনি পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে, জানান কাঁঠালত‌লি পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ দিবাকর গ‌গৈ।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top