News Flash

  • Home
  • দেশ
  • Sourav Ganguly:দেখলে তবেই বিশ্বাস হয় বাংলার দুর্গাপুজো কত বড় উৎসব, ইউনেস্কোর প্রতিনিধিদের সৌরভ
Image

Sourav Ganguly:দেখলে তবেই বিশ্বাস হয় বাংলার দুর্গাপুজো কত বড় উৎসব, ইউনেস্কোর প্রতিনিধিদের সৌরভ

কলকাতা,১ সেপ্টেম্বর (হি.স.) : “সকলের দুর্গাপুজো দেখা উচিত এটা বিশ্বাস করার জন্য যে, দুর্গাপুজো কত বড় হয়।“ বৃহস্পতিবার কলকাতার রেড রোডে ইউনেস্কোকে ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইউনেস্কোকে ধন্যবাদও জানান সৌরভ। বলেন, “এই পুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ। প্রাপ্য সম্মান পেয়েছে দুর্গোৎসব।” ইউনেস্কোর দুই প্রতিনিধি ফ্রান্স থেকে এসেছেন।

বাংলার দুর্গাপুজোয় ‘ইউনেস্কো’-র হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।

পরে মঞ্চে বক্তব্যও রাখেন সৌরভ। তিনি বলেন, ‘আমি শুধু সম্ভাষণটা বাংলায় করলাম। আজকে যাঁরা আমাদের অতিথি তাঁরা বাইরের মানুষ। বাংলায় কথা বললে তাঁরা বুঝবেন না। আমি ইংরেজিতেই বক্তব্য রাখব আজ।’

সৌরভ বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের কাছে দুর্গাপুজো কী, ভাষায় বলে বোঝানো কঠিন। আমি গোটা বিশ্ব ঘুরে বেড়াই। বিভিন্ন দেশে দেখেছি বড়দিনে কত বড় উৎসব হয়। বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে। ব্রাজিলের উৎসব বা মহারাষ্ট্রের গণেশ আরাধনা, যা কালকেই পালিত হল, সবগুলিই বড় করে হয়।’

সৌরভের মতে, সেরার সেরা দুর্গাপুজোই। পুজোর ওই ৫-৭ দিন শহর পুরো পাল্টে যায়। সকলেই এটা দেখে বড় হয়েছি। উৎসবের দিনগুলিতে ধনী, গরীব, ক্ষমতাশালী বা ক্ষমতাহীন, সকলেই আনন্দ করেন। এটা শুধু নতুন পোশাক কেনা বা টাকা খরচ করে আনন্দ করার উৎসব নয়। ৭ বছরের শিশু হোক বা ৭০ বছরের প্রবীণ, মা দুর্গা সকলকেই আনন্দ দেন। সকলের মুখে হাসি ফোটান।’

সৌরভ বলেন, ‘ফ্রান্স ফুটবলের দেশ। এই শহরও ফুটবলের শহর। মোহনবাগান, ইস্টবেঙ্গলও ফুটবলের ক্লাব। আমি যখন বড় হয়েছি, ফুটবল খেলা দেখেই। পরে ক্রিকেট খেলি। এখন ক্রিকেট খুব জনপ্রিয়। ফ্রান্স থেকে আসার জন্য ধন্যবাদ। আমাদের আতিথেয়তা উপভোগ করুন। আপনাদের দুর্গাপুজো ভাল কাটুক। সারা বছর ভাল কাটুক।’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top