News Flash

  • Home
  • দেশ
  • High Court:ঘুষ চাওয়া পুলিশকর্মীকে সাসপেন্ড করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ হাই কোর্টের
Image

High Court:ঘুষ চাওয়া পুলিশকর্মীকে সাসপেন্ড করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক সাধারণ নাগরিকের কাছ থেকে এক লক্ষ টাকা চেয়েছিলেন এক পুলিশকর্তা। তাঁকে অবিলম্বে সাসপেন্ড করতে বলল কলকাতা হাই কোর্ট।

নদিয়ার চাপড়া থানার সাব ইন্সপেক্টর চন্দন সাহার বিরুদ্ধে ঘুষ চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ আনেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগকারীর দাবি ছিল, ওই পুলিশ অফিসার তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।

এই দাবির সমর্থনে অভিযোগকারী একটি ফোন রেকর্ডিং জমা দিয়েছিলেন হাই কোর্টে। তার ভিত্তিতেই মামলা হয়। হাই কোর্ট এই অভিযোগ এবং ওই ফোন রেকর্ডিংয়ের প্রাথমিক সত্যতা যাচাই করতে দেখতে বলে রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডিকে। প্রাথমিক অনুসন্ধানের পর সিআইডির এডিজি আদালতকে জানান, মামলাকারীর দাবিতে সত্যতা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলাটি শোনার পরই আদালতের দুই বিচারপতির বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেয়, অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। একই সঙ্গে হাই কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে বিভাগীয় তদন্তও করাতে হবে রাজ্য পুলিশকে।

বৃহস্পতিবার অভিযোগকারীর দাবি এবং সিআইডির রিপোর্টের ভিত্তিতেই রাজ্য পুলিশেক ডিজিকে নির্দেশ দেয় কোর্ট। ঘুষ চাওয়া এবং হুমকি দেওয়ার ঘটনায় অবিলম্বে ওই অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করে ঘটনাটির তদন্ত শুরু করার নির্দেশ দেয় হাই কোর্ট।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top