News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar :ধর্মনগরে গণেশ পুুজার প্যান্ডেলগুলিতে জনঢল
Image

Dharmanagar :ধর্মনগরে গণেশ পুুজার প্যান্ডেলগুলিতে জনঢল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের পাশাপাশি বিগত বছরগুলোর তুলনায় এবার ধর্মনগর শহরে দ্বিগুন বেড়েছে সিদ্ধিদাতা গনেশের আরাধনা৷ গণেশ চতুর্থীর দিন থেকে জনঢল নেমেছে পুজো প্রাঙ্গণে৷ এবারকার পূজো হচ্ছে গৈরিক সাংসৃকতিক ও সামাজিক সংস্থা, ধর্মনগর কালিদিঘীর পাড় , ধর্মনগর গন উৎসব পূজা কমিটি, জয় হিন্দ ক্লাব প্রাঙ্গণ, শ্রী শ্রী গনেশ পূজা কমিটি, পুরাতন মোটরস্ট্যান্ড ব্যবসায়ী সংঘ৷ তাদের পূজো এবার ৮ বছরে পদার্পণ করলো৷ এবারের পূজায় বিশেষ আকর্ষণ  আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি মানুষ রাত দশটা বেজে গেল ও কোন ধরনের নিরাপত্তাহীনতার কথা চিন্তা না করে নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছে৷ শুধুমাত্র সাধারণ মানুষ নয় রাজনৈতিক নেতাদেরও দেখা গেল বিভিন্ন পূজা মন্ডপ প্রাঙ্গণে৷ জয় হিন্দ ক্লাব সংলগ্ণ পূজার উদ্বোধক ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা থাকা সত্ত্বেও গণেশ চতুর্থীতে এ যেন ছিল সবার মধ্যে এক মেলবন্ধন৷ উল্লেখ্য পুরনো মোটরস্ট্যান্ডের ব্যবসায়ীদের গণেশ পূজা শুধুমাত্র উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলার মধ্যে পুরনো নয়৷ সারা রাজ্যের মধ্যে যতগুলো গণেশ পূজা আয়োজক কমিটি রয়েছে তাদের মধ্যে একটি বলা যায়৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণেশ চতুর্থীকে যেভাবে মানুষের মধ্যে মিল লক্ষ্য করা গেল তা দেখে রাজ্যের বর্তমান পরিস্থিতি সহজেই অনুমেয়৷ সুস্থ শিল্প সংসৃকতির পরিবেশ অক্ষুণ্য থাকার ফলেই মানুষ উৎসবের মেজাজে পূজা পার্বণে শামিল হচ্ছেন বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top