News Flash

  • Home
  • খেলা
  • Sports:কিল্লায় ফুটবল : গোলশূন্য ড্র
Image

Sports:কিল্লায় ফুটবল : গোলশূন্য ড্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। হলো পয়েন্ট ভাগ। ম্যাচ শেষ হলো অমিমাংসীতভাবে। খাবাকসা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। জয়ৈং কামি মিনি স্টেডিয়ামে হচ্ছে খেলা। আসরের উদ্যোক্তা ইয়ং স্টার ক্লাব। বৃহস্পতিবার ম্যাচে মুখোমুখি হয়েছিলো থেলাকুং দল এবং এন টি এফ সি দল। দুদলের ফুটবলাররা শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেললেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বহু সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের প্রথমার্ধে দেবরাজ মলশুমের গোলে এগিয়ে গিয়েছিলো থেলাকুং দল। দ্বিতীয়ার্ধে দলীয় ফুটবলারদের দমের ঘাটতি দেখা দিতে ওই সুযোগের পুরো ফায়দা তুলেন এন টচি এফ সি-‌র ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে কাকা মলশুম সমতা ফেরান। ম্যাচে সমতা ফেরানোর পরও দুদলের ফুটবলাররা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু তিন কাঠিতে বল রাখতে পারেননি। খেলা পরিচালনা করেন বিজয় কুমার জমাতিয়া। এবছর বিশাল অঙ্কের প্রাইজমানিতে হচ্ছে এবারের আসর। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৮০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top