News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura:এলাকা পাহারায় জনতা, মুখ্যমন্ত্রীর দাবড়ানিতে টনক নড়ল পুলিশের, গুচ্ছ পরিকল্পনা
Image

Tripura:এলাকা পাহারায় জনতা, মুখ্যমন্ত্রীর দাবড়ানিতে টনক নড়ল পুলিশের, গুচ্ছ পরিকল্পনা

আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ শহরের বিভিন্ন এলাকায় জনগণ নিজেরাই রাতজেগে প্রহরা দিচ্ছেন৷
বিভিন্ন ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হলেও চুরির ঘটনার কোন কিনারা করতে পারছে না পুলিশ৷ এই পরিস্থিতিতে শহরের মানুষ রীতিমতো আতঙ্কে রাত কাটাচ্ছেন৷ এদিকে, পুলিশের সদর কার্য্যালয় থেকে জারি করা এক প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে যে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ডাঃ মানিক সাহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন৷
এই অবস্থায় পুলিশ প্রশাসনের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ পুলিশের এআইজি (আইন শৃঙ্খলা) এক প্রেস রিলিজে জানিয়েছেন, আগরতলা শহরের প্রতিটি নাকা পয়েন্টে কঠোর নজরদারী চালানো হবে রাতে৷ প্রতিটি নাকা পয়েন্টে যানবাহন তল্লাসি চালানো হবে৷ বৈধ কাগজপত্র চেক করা হবে৷ তাছাড়া, আরও বেশী সংখ্যায় টিএসআর, এসপিও এবং পুুলিশ মোতায়েন করা হবে আগরতলা শহরে৷
 বিট পেট্রোলিং এবং নাইট মোবাইল বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবে৷ ভিলেজ ডিফেন্স পার্টিকে সক্রিয় করা হবে এবং পুলিশের তরফ থেকে সকল প্রকারের সহায়তা দেয়া হবে৷ বাসস্টেন্ড এবং রেলওয়ে স্টেশনে নজরদারী বাড়ানো হবে৷ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং নথিভূক্ত মামলাগুলির তদন্তের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ পুলিশের উচ্চ স্তরের আধিকারীকরা আগরতলা শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন৷ আগরতলা শহরে পেট্রোলিং বাড়ানো  হবে৷পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে জরুরী প্রয়োজনে যাতে টোল ফ্রি নম্বর ১১২ তে কল করা হয়ে সন্দেহজনক কাউকে দেখলে৷ 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top