News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নুমলিগড়ের পার্শ্ববর্তী ১ নম্বর কৌয়ানিতে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার অভিযুক্ত খুনি
Image

নুমলিগড়ের পার্শ্ববর্তী ১ নম্বর কৌয়ানিতে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার অভিযুক্ত খুনি

গোলাঘাট (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত নুমলিগড়ের পার্শ্ববর্তী ১ নম্বর কৌয়ানি গ্রামে নৃশংস এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক আরবেল কেৰ্কেটা বলে শনাক্ত করা হয়েছে। আরবেলকে খুন করে পালিয়ে গা ঢাকা দিয়েছে তারই সতীর্থ গৌতম বিশ্বাস(বিকি)।

স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর এক পদাধিকারী জানাান, গতকাল বুধবার রাতে কৌয়ানি পাহাড় লাইনের বসিন্দা আরবেল কেৰ্কেটার ঘরে আসে তাঁরই সতীৰ্থ গৌতম বিশ্বাস (বিকি) নামের এক ব্যক্তি। কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে মেজাজ হারিয়ে গলা চেপে শ্বাসরুদ্ধ করে আরবেলকে মেরে ফেলে গৌতম। এর পর আরবেলের মৃতদেহ গৌতম বিশ্বাস তার স্কুটিতে তুলে ডাকঘর চারিআলি-কৌয়ানি সংযোগী রাস্তায় ফেলে পালিয়ে গা ঢাকা দিয়ে দেয়।

ইতিমধ্যে ঘটনাটি জানতে পারে স্থানীয় গ্রামরক্ষী বাহিনী। তাঁরা খবর দেন বগিজান পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ অকুস্থলে গিয়ে হাজির হয় বগিজান থনার পুলিশ। তাঁরা প্রাথমিক এনকুয়েস্ট করে আরবেলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোলাঘাট সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গ্রামরক্ষী বাহিনীর সূত্রটি বলেছে, সম্ভবত টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কোনও ঘটনার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এদিকে ইতিমধ্যে খুনি গৌতম বিশ্বাসকে পুলিশ আটক করেছে। পরে প্রদত্ত বয়ানে স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে বগিজান পুলিশ।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top