News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder Case:সোনাইছড়িতে ষাটোর্ধ মহিলার মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

Murder Case:সোনাইছড়িতে ষাটোর্ধ মহিলার মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ সোনাইছড়ি রাজারাম বাড়ি এলাকায় এক জনজাতি মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মহিলাকে হত্যা করে মৃতদেহটি ফেলে দেওয়া হয়েছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ঋষ্যমুখ ব্লকের অধীন সোনাইছড়ি রাজারাম বাড়ি এলাকায় এক জনজাতি মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনা বুধবার রাতে৷ মৃত মহিলার নাম বন্দরং ত্রিপুরা৷ বয়স ৬৫ বছর৷ তবে এই মৃত্যুর কাবণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ণ রয়েছে৷ ধারণা করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে৷ পুলিশ তদন্তে নেমেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরই এটি হত্যাকাণ্ড নাকি অস্বাভাবিক মৃত্যু সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ তবে পরিবারের লোকজনদের অভিযোগ অনুযায়ী পুলিশ পরিস্থিতি দেখে সতর্ক দৃষ্টি রেখে চলেছে বলে জানা গেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top