News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ আগস্ট৷৷ ১০বছরের নাবালিকা ধর্ষণের দায়ে জয়দেব মন্ডল(২৭) আজীবন কারাবাস  ঘোষণা করলো বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে৷
ঘটনায়  জানা যায় ২০২০ সালের জুলাই  মাসের সাত তারিখ শান্তিরবাজার  মহকুমার আর কে নগর এলাকায় নিজ বাড়ি থেকে মুহুরীপুর কীর্তনে যায় ওই নাবালিকা৷ কীর্তন শেষ করে রাত আনুমানিক ৮.৩০ মিনিট নাগাদ বন্ধুর বোনের বাড়ীতে যায়৷  রাতে খাওয়া দাওয়ার পর দশ বছরের ছোট মেয়ে অর্থাৎ ভাগনী  জয়দেবের কাছে  ঘুমায়৷  রাত আনুমানিক ১০.৩০ মিনিট নাগাদ মেয়েটি হঠাৎ চিৎকার দিয়ে উঠে সঙ্গে সঙ্গে ঘরের লোকজন বাতি জ্বালিয়ে দেখতে পায় মেয়েটির শারিরীক অবস্থা দেখে মেয়ের পরিবারের লোকজন বুঝতে পারে ধর্ষণ করা হয়েছে৷ নাবালিকার পরিবারের লোকজন জয়দেব মন্ডলকে আটক করে পরদিন তথা ৮/৭/২০২০ ইং বাইখড়াথানার হাতে তুলে দেয় এবং বিস্তারিত জানিয়ে  জয়দেব মন্ডল এর নামে থানায় লিখিত মামলা করে৷বাইখোরা থানা ভারতীয় দণ্ডবিধির ৩৭৬,/২(১) এবং পক্সো আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে৷ এরই মধ্যে বাইখোরা থানার তদন্তকারী অফিসার  রুমা নোয়াতিয়া তদন্ত শেষ করে আদালতে চার্জশিট প্রদান করলে আদালত এরই মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করে৷ বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে জয়দেব মন্ডলকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে আজীবন কারাবাসের নির্দেশ দেয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top