News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিউ জলপাইগুড়ি ও ডিব্রুগড় থেকে জম্মু তাওয়াই পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেলওয়ে
Image

নিউ জলপাইগুড়ি ও ডিব্রুগড় থেকে জম্মু তাওয়াই পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেলওয়ে

গুয়াহাটি, ৩০ আগস্ট (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি ও ডিব্রুগড় থেকে জম্মু তাওয়াই পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্পেশাল এই ট্রেনগুলির মধ্যে একটি নিউ জলপাইগুড়ি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ১ সেপ্টেম্বর এবং ডিব্রুগড় থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ৪ সেপ্টেম্বর একটি করে ট্রিপের জন্য চলবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

এক বিবৃতি জারি করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৫৭১৪ নিউ জলপাইগুড়ি-জম্মু তাওয়াই স্পেশাল ১ সেপ্টেম্বর ২১.৩০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে রওয়ানা দেবে। এই স্পেশাল ট্রেনটি কাটিহার, গোরখপুর, লখনউ ও মোরাদাবাদ রেলওয়ে স্টেশন হয়ে চলবে এবং ৩ সেপ্টেম্বর ১৩.১০ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছাবে। স্পেশাল ট্রেনটিতে ১৮টি কোচ থাকবে। এর মধ্যে একটি এসি থ্রি টিয়ার, ১২টি স্লিপার ক্লাস, চারটি জেনারেল সেকেন্ড ক্লাস এবং একটি সিটিং কাম লাগেজ কোচ।

তিনি আরও জানান, ট্রেন নম্বর ০৫৯১২ ডিব্রুগড়-জম্মু তাওয়াই স্পেশাল ৪ সেপ্টেম্বর ১৮.০০ ঘণ্টায় ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে রওয়ানা দিয়ে হারমতি, বিশ্বনাথ চারিআলি, রাঙ্গাপাড়া নর্থ, রঙিয়া, নিউ জলপাইগুড়ি, হাজিপুর ও আমবালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন হয়ে চলবে। ৬ সেপ্টেম্বর ২১.১০ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছাবে। স্পেশাল ট্রেনটিতে ২১টি কোচ থাকবে। এর মধ্যে থাকবে চারটি এসি থ্রি টিয়ার, ১১টি স্লিপার ক্লাস, চারটি জেনারেল সেকেন্ড ক্লাস এবং দুটি সিটিং কাম লাগেজ কোচ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top