News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তারানগরে নাশকতার আগুনে পুড়ে ছারখার হল বসতবাড়ি
Image

তারানগরে নাশকতার আগুনে পুড়ে ছারখার হল বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  মোহনপুরের তারানগরে নাশকতার আগুনে পুড়ে ছারখার হয়ে গেল বসতবাড়ি৷ বাড়ির মালিকের নাম কল্পনা সরকার৷ জানা যায় মহিলা তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন৷ সোমবার গভীর রাতে কে বা কারা তার বসত ঘরে অগ্ণি সংযোগ করে বলে অভিযোগ৷ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ফোন করে বিষয়টি জানায়৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে মহিলা বাড়িতে ছুটে আসেন৷ এ ব্যাপারে সিধাই থানায় একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মহিলা৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন নাশকতামূলক মানসিকতা নিয়েই তার বাড়িতে অগ্ণিসংযোগ করা হয়েছে৷ তবে কে বা কারা এই অগ্ণিসংযোগ করেছে সে সম্পর্কে অবশ্য তিনি বিস্তারিত কোন তথ্য দিতে পারেননি৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অগ্ণিকাণ্ডে বসতঘর ভস্মিত হওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top