News Flash

  • Home
  • বিদেশ
  • শেষ মুহূর্তে স্থগিত করা হল নাসার আর্টেমিস-১ রকেট উৎক্ষেপণ
Image

শেষ মুহূর্তে স্থগিত করা হল নাসার আর্টেমিস-১ রকেট উৎক্ষেপণ

ওয়াশিংটন, ২৯ আগস্ট (হি. স.) : সোমবার নাটকীয়ভাবে উৎক্ষেপণের মাত্র কিছুক্ষণ আগে স্থগিত করা হল নাসার আর্টেমিস-১ রকেটের অভিযান। টি-৪০ মিনিটে আটকে রাখা হয়েছে কাউন্টডাউন।

সোমবারই শুরু হওয়ার কথা ছিল ঐতিহাসিক যাত্রা। ফের চাঁদের বুকে ফিরছে মানুষ। আর সেই অভিযানের প্রথম পর্যায় হিসেবে, এদিন ‘নাসা’র তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট, আর্টেমিস-১’এর উড়ে যাওয়ার কথা ছিল চাঁদের উদ্দেশে। এই অভিযানকে বলা হচ্ছে ‘নয়া মহাকাশ যুগের ভোর’। কিন্তু, উৎক্ষেপণের নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে প্রথমে স্থগিত করা হল উড়ান, পরে নাসার পক্ষ থেকে জানানো হল এদিনের মতো উৎক্ষেপণ বাতিল। চারটি আরএস-২৫ ইঞ্জিনের একটিতে তাপমাত্রা জনিত সমস্যার কারণে, এই বিশালাকার মুন রকেটের পরীক্ষামূলক উড়ান বাতিল করা হল। উৎক্ষেপণের বিকল্প তারিখ হিসেবে ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর – এই দুই দিন ধার্য করা হয়েছে।

এদিন প্রথমে নাসার এই অভিযানের কাউন্টডাউন ঘড়িটি আটকে রাখা হয় টি-৪০ মিনিটে, অর্থাৎ আর মাত্র ৪০ মিনিট পরই ঐতিহাসিক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। প্রথমে নাসা জানিয়েছিল জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণেই এই উচ্চকাঙ্খী অভিযান স্থগিত রাখা হচ্ছে। তাদের হাইড্রোজেন দল, এই বিষয়ে আর্টেমিস-১ লঞ্চ ডিরেক্টরের সঙ্গে আলোচনা করছে। পরে এদিনের মতো উৎক্ষেপণ কর্মসূচি পুরোপুরি বাতিল করা হয়।

১৯৭২ সালে ‘অ্যাপোলো ১৭’ অভিযানে শেষবার নাসার নভোশ্চররা চাঁদে পা রেখেছিলেন। সেই শেষবার কোনও মানুষ চাঁদের বুকে পা রেখেছিলেন। সেই অভিযানের পঞ্চাশ বছর পর, ফের চাঁদের বুকে মানুষ পাঠাতে তৎপর নাসা। এই অভিযানের প্রথম ধাপ হিসেবেই আর্টেমিস ১ চন্দ্র অভিযান করা হচ্ছে। এই অভিযানের জন্য প্রায় এক দশক ধরে তৈরি করা হয়েছে ৩২২ ফুট দীর্ঘ স্পেস লঞ্চ সিস্টেম রকেটটি। অভিযানের লক্ষ্য রকেটটির কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি রকেটের উপরে থাকা ‘ওরায়ন ক্রু ক্যাপসুল’ চাঁদের বুকে মানুষের জন্য কতটা নিরাপদ হবে, তা পরীক্ষা করা। এদিন স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটির উৎক্ষেপণের কথা ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ কয়েক হাজার মানুষ এই উৎক্ষেপণের সাক্ষী হতে ফ্লোরিডার সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের যাবতীয় উৎসাহ জলে গেল।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top