News Flash

Image

কল্যাণপুরে পাচারকালে অবৈধ কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ আগস্ট৷৷  বনদপ্তরের কর্মীরা কল্যাণপুরে মাঝে মাঝে নাটক মঞ্চস্থ করে৷ বলা চলে শুধু মাসের শেষের দিকেই কাঠ বিরোধী অভিযানের নামতে দেখা যায়৷ কল্যাণপুর কাঠ পাচারের স্বর্গরাজ্য শান্তিনগর বলে পরিচিত তা সকলের জানা৷
তেলিয়ামুড়া বনকর্মীদের দাবি প্রতিদিনের মতো নাকি কল্যাণপুরে তাদের পেট্রোলিং চলছে৷ আর এই পেট্রোলিংয়ে এই পচার কাঠ ও একটি বোলরু গাড়ি আটক করে৷  সংবাদে প্রকাশ, শনিবার তেলিয়ামুড়া বনদপ্তরের বনকর্মীরা রুটিন পেট্রোলিং -এ বেরিয়ে কল্যাণপুরের কুঞ্জবন এলাকা থেকে একটি অবৈধ চেরাই কাঠ বুঝাই গাড়ি আটক করে৷
 বন কর্মীরা পেট্রোলিং করার সময় দেখতে পায় টিআর-০১-পি- ১৭৯৩ নম্বরের একটি বোলেরো ট্রাক গাড়ি অবৈধ চেরাই কাঠ বোঝাই করে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু বনকর্মীদের প্রত্যক্ষ করে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে পেট্রোলিং -এ থাকা বনকর্মীরা গাড়িটিকে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়৷ যদিও কাঠ পাচারে জড়িত গাড়িতে থাকা পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি বনকর্মীদের৷ পরবর্তীতে বন কর্মীরা অবৈধ কাঠ সহ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে৷ জানা যায়, আটককৃত কাঠ সহ গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা৷ প্রশ্ণ হচ্ছে বনকর্মীরা কেন কাঠ পাচারকারীদের ধরতে ব্যর্থ হল৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top