News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদে অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

আহমেদাবাদে অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

আহমেদাবাদ, ২৭ আগস্ট ( হি.স.) : শনিবার আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্টে আয়োজিত খাদি উত্সবে গুজরাট রাজ্য খাদি গ্রাম শিল্প বোর্ডের নতুন অফিস ভবন এবং অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খাদি উৎসবে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, সবরমতীর এই তীর আজ ধন্য হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাড়ে সাত হাজার মহিলা একসঙ্গে চরকায় সুতা কেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আমিও চরকায় সুতা কাটার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, অটল সেতু শুধু সবরমতী নদীর দুই তীরকে সংযুক্ত করছে না, নকশা ও উদ্ভাবনেও এটি নজিরবিহীন। এর ডিজাইন গুজরাটের বিখ্যাত ঘুড়ি উৎসবেরও যত্ন নিয়েছে।

প্রধানমন্ত্রী এর আগে এখানকার সবরমতী রিভারফ্রন্টে আয়োজিত খাদি উৎসবে বারদোলির সত্যাগ্রহে (১৯২৮) ব্যবহৃত ৯৪ বছর বয়সী চরকা পরিচালনা করেছিলেন। এই সময় রাজ্যের ৭৫০০ জন অংশগ্রহণকারী মহিলা চরকা ঘুরিয়ে খাদি ও গ্রামীণ শিল্পের প্রচারের বার্তা দেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top