News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনের আগে দেশের সব রাজ্যে এনআইএ-র শাখা থাকবে: অমিত শাহ
Image

নির্বাচনের আগে দেশের সব রাজ্যে এনআইএ-র শাখা থাকবে: অমিত শাহ

রায়পুর, ২৭ আগস্ট ( হি.স.) : নির্বাচনের আগে দেশের সব রাজ্যে এনআইএ-র শাখা থাকবে। শনিবার রায়পুরে এনআইএ-র নতুন ভবনের উদ্বোধনের পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাজের প্রশংসা করে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় তদন্ত সংস্থা ৯৪ শতাংশ ফৌজদারি মামলা সমাধানে সফল হয়েছে। “এই বিশাল ভবনটি এনআইএ-র ক্রমবর্ধমান বিশ্বাসযোগ্যতা এবং ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক।”

এদিন দুপুর ২:২০ মিনিটে রায়পুরে পৌঁছান তিনি। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বিজেপি কর্মীরা শাহকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর পরে তিনি নয়া রায়পুরে অবস্থিত এনআইএ-র নবনির্মিত ভবনের উদ্বোধনে চলে যান।
তাঁর বক্তৃতায় তিনি বলেন, এনআইএ প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে এনআইএ সারা বিশ্বে তার দুর্দান্ত কাজের জন্য স্বীকৃতি পেয়েছে।

রায়পুরে পৌঁছানোর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন যে আজ পোলা লোক পর্ব উপলক্ষে ছত্তিশগড় যাওয়ার সৌভাগ্য হয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top