News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি নেত্রী সোনালির মৃত্যু রহস্যে নয়া মোড়, ধৃত আরও দুই অভিযুক্ত
Image

বিজেপি নেত্রী সোনালির মৃত্যু রহস্যে নয়া মোড়, ধৃত আরও দুই অভিযুক্ত

পানাজি, ২৭ আগস্ট (হি.স.): হরিয়ানার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগটের মৃত্যু-রহস্যে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। সোনালির মৃত্যুর ঘটনায় পাকড়াও করা হল আরও দু’জনকে। সোনালিকে যে ক্লাবে শেষ বার দেখা যায়, গোয়ার সেই ক্লাবের মালিককে আটক করা হয়েছে এবং মাদক পাচারকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে অঞ্জুনা পুলিশ।

সোনালিকে ধর্ষণ ও খুনের দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীরই আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর সিংকে। এ পর্যন্ত এই ঘটনায় মোট চার জনকে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, কার্লিস বিচ শ্যাকের মালিককে আটক করেছে অঞ্জুনা পুলিশ। মাদক পাচারকারী দত্তপ্রসাদ গাঁওকরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সুখবিন্দর সিংকে সে মাদক সরবরাহ করেছিল।
অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। শুধু তাই নয়, গোয়ার সেই রেস্তরাঁর সিসিটিভি ফুটেজও মিলেছে পুলিশের হাতে। যেখানে দেখা যাচ্ছে, টলোমলো পায়ে রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি। ঠিক মতো হাঁটতেও পারছিলেন না তিনি। দেখা যাচ্ছে, সহকারীর কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। সেই সহকারীকেই গ্রেফতার করা হয়েছে খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top