News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সভাপতি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন মিতালি রাজ, জল্পনা
Image

বিজেপি সভাপতি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন মিতালি রাজ, জল্পনা

নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজ। শনিবার হায়দরাবাদ বিমানবন্দরে বিজেপি সভাপতির সঙ্গে নিজেই দেখা করতে যান মিতালি। বেশ কিছুক্ষণ নড্ডার সঙ্গে কথা হয় তাঁর। হঠাৎ মিতালি-নড্ডা সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছে।

সামনেই তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। এই প্রথমবার দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে ক্ষমতা দখলের লড়াইয়ে নামছে বিজেপি। সেই লক্ষ্যে জোরকদমে সেরাজ্যে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় সিং ‘প্রজা সংগ্রাম যাত্রা’ শুরু করেছেন। এই ‘প্রজা সংগ্রাম যাত্রা’র অংশ হিসাবেই সেরাজ্যের প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করছেন বিজেপির শীর্ষনেতারা। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বই নড্ডার সঙ্গে দেখা করার জন্য মিতালিকে অনুরোধ করেন। যদিও এই সাক্ষাৎ ঘিরে এখনই গুঞ্জনের কোনও কারণ তৈরি হয়নি বলেই মিতালির ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এবছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিতালি। গত ৮ জুন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মিতালি। ১৯৯৯ সালে কেরিয়ার শুরু করেছিলেন। ব্যাটার হিসেবে তাঁকে শচীন তেণ্ডুলকরের সঙ্গে এক আসনে বসিয়েছে বিসিসিআই। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালকিন তিনি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top