News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য হলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়
Image

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য হলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : সুপ্রিম কোর্টের বিচারপতি কারা হবেন, বিভিন্ন হাইকোর্টের বিচারপতি কারা হবেন, তা নির্ধারণ করে এই পাঁচ সদস্যের কলেজিয়াম। তাদের সুপারিশ মতোই বিচারপতিদের নিয়োগ করা হয়। এই কলেজিয়ামের মাধ্যমেই সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ বা বদলি হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কলেজিয়ামের অন্তর্ভুক্ত হলেন।

প্রধান বিচারপতি এন ভি রমনা শুক্রবার অবসর নিয়েছেন। সে জায়গায় বিচারপতি বন্দ্যোপাধ্যায় নতুন সদস্য হলেন। সিনিয়রিটির ভিত্তিতেই তিনি কলেজিয়ামে ঢোকার সুযোগ পেলেন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় তৃতীয় মহিলা বিচারপতি, যিনি এই কলেজিয়ামের সদস্য হলেন।

২০০৬ সালে বিচারপতি রুমা পাল প্রথম মহিলা বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে অন্তর্ভুক্ত হন। কলেজিয়ামের দ্বিতীয় মহিলা সদস্য হন বিচারপতি আর ভানুমতী ২০১৯ সালে।

২০১৪ সালে ৯৯ তম সংশোধনী এনে কলেজিয়াম সংক্রান্ত আইন বদলের চেষ্টা হয়েছিল। তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। সু্প্রিম কোর্ট আবেদন খারিজ করে দেয়। অতীতে বিভিন্ন সময়ে কলেজিয়ামের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নিয়ম অনুসারে প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের চার সিনিয়র বিচারপতি এই কলেজিয়ামের সদস্য হন।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top