News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৪ দিনে নতুন দল গড়বেন গুলাম নবি আজাদ, দাবি ঘনিষ্ঠের
Image

১৪ দিনে নতুন দল গড়বেন গুলাম নবি আজাদ, দাবি ঘনিষ্ঠের

নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : কংগ্রেস থেকে ইস্তফা দিলেও অন্য দলে যাবেন না বলে স্পষ্ট করলেন গুলাব নবি আজাদ। ইস্তফার পর নিজের রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম আগামী কয়েকদিনের মধ্যে নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ অনুগামী জি এম সারুরি।

শুক্রবার গুলাম নবির ইস্তফার পরই কাশ্মীর কংগ্রেসে ভাঙন ধরে। তাঁর অনুগামী কয়েকজন প্রাক্তন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেন। তাঁদেরই একজন সারুরি। গুলাম ঘনিষ্ঠ ওই নেতা শনিবার জানান, ১৪ দিনের মধ্যে কাশ্মীরে আত্মপ্রকাশ করতে চলেছে এক নতুন রাজনৈতিক দল। গুলাম নবি আজাদ হবেন সেই দলের প্রতিষ্ঠাতা। আগামী ৪ সেপ্টেম্বর জম্মুতে আসবেন প্রবীণ নেতা। নতুন দলের ব্যাপারে কাছের মানুষ কয়েকজনের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সারুরির দাবি, অনেক প্রবীণ কংগ্রেস নেতা, পঞ্চায়েত সদস্য গুলামের দলে যোগ দিতে তৈরি। ইতিমধ্যে তাঁরা কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। গুলামের ইস্তফার পর জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের আর কোনও অস্তিত্ব বাকি থাকল না।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top