News Flash

  • Home
  • খেলা
  • বড়পাথারিতে ফুটবল জয়ী বাদলস্টার, তুলামুড়া
Image

বড়পাথারিতে ফুটবল জয়ী বাদলস্টার, তুলামুড়া


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭আগস্ট।। বিলোনিয়ার বড়পাথারিতে নকআউট ফুটবল টুর্নামেন্ট বেশ জমে উঠেছে। শনিবারেরম্যাচে জয় পায় বগাছাতল বুখারি বাদলস্টার। ২-‌০ গোলে পরাজিত করলো চিকনথালি দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। শনিবার বড়পাথারি স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বগাছাতল বুখারি বাদলস্টার ‌দলের ফুটবলাররা আক্রমাত্তক খেলতে থাকে। তবে পেনাল্টি সহ যদি একাধিক সুযোগ নষ্ট না করতো তাহলে হয়তোবা ম্যাচ উপভোগ্য করে তুলতে পারতো চিকনথালি দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় বিধান ত্রিপুরার গোলে এগিয়ে যায় বগাছাতল বুখারি বাদলস্টার দল। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে বল জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন চিকনথালির জনৈক ফুটবলার। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বগাছাতল বুখারি বাদলস্টার দলের জয় নিশ্চিত করেন অমর ত্রিপুরা। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। দিনের দ্বিতীয ম্যাচে তুলামুড়া এফ সি ৩-‌১ গোলে পরাজিত করে রাজনগরকে। বিজয়ী দলের পক্ষে স্যামসন মলশুম দুটি এবং সাধন মলশুম একটি গোল করেন। দ্বিতীয় ম্যাচটিও পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেলো বগাছাতল বুখারি বাদলস্টার এবং তুলামুড়া এফ সি দল। ম্যাচটি উপভোগ করতে প্রচুর সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন মাঠে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top