News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত ভোটে বিজেপি-র পরাজয় নিয়ে দিলীপের সঙ্গে সহমত তথাগত
Image

পঞ্চায়েত ভোটে বিজেপি-র পরাজয় নিয়ে দিলীপের সঙ্গে সহমত তথাগত

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি-র পরাজয় নিয়ে এবার সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি মন্তব্য করেছেন, “পঞ্চায়েত ভোটেও বিরোধীরা বিপুল জয় পাবে। তৃণমূল হারাতে পারবে না বিজেপি।“ এই মন্তব্যে ক্ষুব্ধ দলের শীর্ষ মহলের একাংশ।

দলে তথাগত-দিলীপ মতানৈক্য বারবার খবর হয়েছে। কিন্তু শুক্রবার রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে যুক্ত করে তথাগতবাবু টুইটারে লিখেছেন, “আমি ধরে নিয়েছি এটা সত্য। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে আগামী বছর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিশাল জয় পাবে। বিজেপি তাদের হারাতে পারবে না।”

এরপর তথাগতবাবু রিটুইট করেছেন, “রূঢ় বাস্তব হলো, পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিটা জেলা কমিটিতে জমির দালাল, ঘুষখোর আর দুর্নীতিবাজ লোকজন ঢুকে আছে। এরা দিনের বেলা গরমগরম বক্তৃতা করে আর রাত হলে তৃণমূল নেতাদের সাথে বসে আমোদপ্রমোদ করে। কেউ সিনসিয়ারলি বিজেপি দলটা করতে এলে এরা তাকে দাবিয়ে দেয়। এভাবে কি দলটা আদৌ এগোবে!“

Releated Posts

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026

মোদি সরকার কাউকে ভয় পায়নি, কারও কাছে মাথা নতও করেনি: রাহুলকে গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): অহংকারের বশে শিষ্টাচার ভুলে না যেতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 22, 2026

উত্তরপ্রদেশে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত অপরাধী পুলিশের এনকাউন্টারে গ্রেফতার

হাপুর/ফিরোজাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের হাপুরে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত এক অপরাধীকে এনকাউন্টারের পর গ্রেফতার…

ByByNews Desk Aug 22, 2026

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top