News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে তানজানিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা
Image

দিল্লিতে তানজানিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার দুপুরে নতুন দিল্লিতে তানজানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডাঃ স্টারগোমেনা লরেন্স ট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মূলত প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়েই উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আলোচনা হতে পারে ভারত ও তানজিনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়েও।

এদিন সকালে দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে গিয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তানজানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডাঃ স্টারগোমেনা লরেন্স ট্যাক্স। এরপর সাউথ ব্লকে তানজিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, সেই সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরা। সাউথ ব্লকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় তানজিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে। এরপরই তানজিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন রাজনাথ সিং। উভয় নেতা দু”দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা খতিয়ে দেখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির সুযোগ সম্ভাবনাও পর্যালোচনা করে দেখেছেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top