News Flash

  • Home
  • খেলা
  • পিঠের ব্যথায় কাবু পাক পেসার মহম্মদ ওয়াসিম
Image

পিঠের ব্যথায় কাবু পাক পেসার মহম্মদ ওয়াসিম

ইসলামাবাদ, ২৬ আগস্ট (হি. স.) : ফের ধাক্কা পাক শিবির। এবার পিঠে ব্যথায় কাবু মহম্মদ ওয়াসিম। রবিবারের ম্যাচের আগে যা চিন্তায় রাখছে বাবর আজমদের। অনুশীলনে পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম।

বৃহস্পতিবার জন্মদিন ছিল ওয়াসিমের। ২১ বছরের পাক পেসার দুবাইতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন। সেই সময় পিঠের নীচের দিকে ব্যথা অনুভব করেন। দুবাইতে পৌঁছে দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশনে ছিলেন তিনি। চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছে পাকিস্তান দল।

এশিয়া কাপের পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাবরের দল। তার পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনও ক্রিকেটারের চোটকেই ছোট করে দেখতে চাইছে না দল। হাঁটুর চোটে দলে নেই শাহিন আফ্রিদি। আরও এক পেসার ভারতের ম্যাচের আগে চোট পেয়ে গেলে দলের শক্তি যে কমবে, তা জানেন পাক অধিনায়ক।

গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় ওয়াসিমের। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৭টি উইকেট।–

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top