News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০-১২ সেপ্টেম্বর রায়পুরে আয়োজিত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠক
Image

১০-১২ সেপ্টেম্বর রায়পুরে আয়োজিত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠক

রায়পুর, ২৬ আগস্ট (হি.স.) : রায়পুরের বিবেকানন্দ বিমানবন্দরের কাছে জৈনম মানস ভবনে ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছে। সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, পাঁচ সহ-সরকার্যবাহ, সর্বভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন৷ সংঘের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের বিশিষ্ট পদাধিকারীরাও এই বৈঠকে যোগ দেবেন।

সংঘের প্রাদেশিক প্রচার প্রমুখ কানিরামের মতে, প্রতি বছর সর্বভারতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক কাজ পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনা করা হয়। তিনি বলেন, এই তিনদিনের বৈঠকে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সেবা ভারতী, সর্বভারতীয় ইতিহাস সংকলন প্রকল্প সহ অন্যান্য সংগঠনের বিশিষ্ট আধিকারিকরা অংশ নেবেন। বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষও এই বৈঠকে থাকবেন বলে আশা করা হচ্ছে।–

Releated Posts

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top