News Flash

  • Home
  • প্রধান খবর
  • কয়লা পাচার কাণ্ডে আরও ৩ পুলিশ আধিকারিককে তলব সিআইডি-র
Image

কয়লা পাচার কাণ্ডে আরও ৩ পুলিশ আধিকারিককে তলব সিআইডি-র

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : কয়লা পাচার কাণ্ডে শুক্রবার আরও ৩ পুলিশ আধিকারিককে তলব করল সিআইডি। বৃহস্পতিবার ৩ আধিকারিককে তলব করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। এই তদন্তে রাজ্যের তদন্তকারী সংস্থার র‍্যাডারে রয়েছেন ১০ পুলিশ কর্তা।

শুক্রবার তলব করা হয় সঞ্জয় চক্রবর্তী, অজয় মণ্ডল এবং দীনেশ মণ্ডলকে। এই তিনজনের প্রত্যেকেই ইন্সপেক্টর পদমর্যাদার। জানা গিয়েছে, গত ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এঁরা কয়লা খনি এলাকায় কর্মরত ছিলেন।

সিআইডি সূত্রে খবর, আসানসোল কয়লা পাচার কাণ্ডে এই আধিকারিকদের তলব করা হয়েছে। অণ্ডাল সহ বিভিন্ন জায়গায় তাঁরা খনি এলাকায় কর্মরত ছিলেন। তবে এঁরা কেউই এখন খনি এলাকায় কর্মরত নেই। এই অঞ্চলে দায়িত্বে থাকাকালীন তাঁদের ভূমিকা কী ছিল, তা জানতে চেয়েই তলব করা হয়েছে।

প্রসঙ্গত কয়লা পাচার মামলার তদন্ত যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি করছে, তার পাশাপাশি এই মামলায় তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ও। এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যে হরিয়ানার ব্যবসায়ী সঞ্জয় মালিক এবং আবদুল বারিক বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দারা।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও তথ্য পেয়েছে সিআইডি। তার ভিত্তিতে এবার রাজ্য পুলিশের একাধিক আধিকারিক ও কর্মীদের তলব করল রাজ্য তদন্তকারী সংস্থা।

মূলত কয়লা পাচার-কাণ্ডে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। তাঁদের কাছে কয়লা পাচার সংক্রান্ত কোনও তথ্য ছিল কি না তা খতিয়ে দেখতে চান তদন্তকারী। আসানসোলের খনি অঞ্চলের তিন থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের মোট ১০ জনকে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই আজ দেশের অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও বার্তার মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে…

ByBySandeep Biswas Jul 6, 2026

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top