News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের ৩৮তম বৈঠক অনুষ্ঠিত, কুশিয়ারা ও ফেনী নদী নিয়ে আলোচনা
Image

ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের ৩৮তম বৈঠক অনুষ্ঠিত, কুশিয়ারা ও ফেনী নদী নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২৬ আগস্ট : ভারত ও বাংলাদেশের মধ্যে কুশিয়ারা নদীর অন্তর্বর্তীকালীন জল বন্টন সংক্রান্ত সমঝোতাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। নতুন দিল্লিতে দু’দেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের ৩৮তম বৈঠকে এ সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে দু’দেশের মধ্যে ২০১৯-এর অক্টোবরে ফেণী নদীর জলের মাধ্যমে ত্রিপুরার সাবরুম শহরের পানীয় জলের সমস্যা মেটাতে কোন জায়গা থেকে জল তোলা হবে তা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও, অভিন্ন নদীগুলির জল বন্টন, বন্যা সংক্রান্ত তথ্য আদানপ্রদান, নদীর জল দূষণের সমস্যার সমাধান, পলি তোলার কাজে যৌথভাবে পরীক্ষানিরীক্ষা এবং নদীর তীরবর্তী স্থানের ক্ষয়রোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বন্যা সংক্রান্ত প্রকৃত তথ্য বাংলাদেশকে পাঠানো উভয় দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সংক্রান্ত চুক্তির মেয়াদ ১৫ অক্টোবরের পরও বাড়ানো হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী প্রবাহিত হয়। এর মধ্যে সাতটি নদীকে চিহ্নিত করে জল ভাগাভাগি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও আটটি নদীর জল ভাগাভাগির বিষয়ে ভবিষ্যতে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যৌথ নদী কমিশনের কারিগরি কমিটি আলোচনা চালাবে।১৯৭২ সালে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার পর ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীগুলি নিয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য যৌথ নদী কমিশন গঠিত হয়। ১২ বছর পর অনুষ্ঠিত ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন সে দেশের জলসম্পদ প্রতিমন্ত্রী শ্রী জাহিদ ফারুক। প্রতিনিধিদলে জলসম্পদ দপ্তরের উপ-মন্ত্রী শ্রী এ কে এম এনামুল হক শামিম উপস্থিত ছিলেন। ২৩ আগস্ট দু’দেশের জলসম্পদ দপ্তরের সচিব পর্যায়ের বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হল।

Releated Posts

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top