News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় একের পর এক ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম জেলা পুলিশ সুপারের
Image

আগরতলায় একের পর এক ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম জেলা পুলিশ সুপারের

আগরতলা, ২৫ আগস্ট : রাজধানী আগরতলার বুকে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাই বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপার বি জগদীশ্বর রেড্ডি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার অনির্বাণ দাস।

এদিন  পশ্চিম জেলা পুলিশ সুপার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন, আড়ালিয়াস্থিত যে দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে দুটো ডাকাতির ধরণ প্রায় এক। ধারণা করা যাচ্ছে, একটি দলই দুটো বাড়িতে এই কাণ্ড সংঘটিত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে বেশ কিছু সূত্র পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তবে এলাকার আতঙ্কিত নাগরিকেরা রাত্রি জেগে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, আজ রাত থেকেই এলাকার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও হাইওয়ে পেট্রোলিং এর ব্যবস্থা আরো জোরদার করা হবে। অতিসত্বর ডাকাত দলটিকে  আয়ত্তে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top