News Flash

  • Home
  • দিনের খবর
  • পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
Image

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

শ্রীনগর, ২৫ আগস্ট (হি. স.) : জম্মু-কাশ্মীরে পরপর দুটি কম্পনে কেঁপে উঠল এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির তীব্রতা ছিল ৪.১. এবং ৩.২ মাত্রার । আতঙ্কে বুধবার গভীর রাত অবধি স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরেই অপেক্ষা করেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরপর দুটি ভূমিকম্প হলেও কোনও হতাহতের খবর মেলেনি। বিশেষ ক্ষয়ক্ষতিও হয়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু অঞ্চলের কাটরা এলাকার ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে ৫ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, এই নিয়ে পরপর দুই দিন ভূমিকম্প হল জম্মু-কাশ্মীরে। এর আগে মঙ্গলবারও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরপর মোট ছয়টি ছোটছোট ভূমিকম্প হয়েছে। কাটরা, ডোডা, উধমপুরও কিশ্তোরে এই কম্পন অনুভূত হয়। তবে ওই ভূমিকম্পগুলিতেও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে একের পর এক ভূমিকম্প হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিসমোলজিস্টরা। সম্প্রতিই নেপালেও ভূমিকম্প হয়েছিল, যার কম্পন পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অবধি অনুভূত হয়েছিল। হিমালয় রেঞ্জে এই ধরনের বড়সড় ভূমিকম্প হলে যেকোনও মুহূর্তেই বড় বিপর্যয় নেমে আসতে পারে।

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top