News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-চিটাগাং রেল যোগাযোগ আগামী বছরেই : পরিবরণমন্ত্রী
Image

আগরতলা-চিটাগাং রেল যোগাযোগ আগামী বছরেই : পরিবরণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ ভারত তথা ত্রিপুরা থেকে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ত্রিপুরা সরকার যেমন বিমান পথ ঘোষণা দিয়েছে তেমনি অতিসত্তর শুরু করা হবে রেলপথও৷ এমনই জানিয়েছেন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়৷ তিনি জানান আগরতলা থেকে চিটাগাং এর উদ্দেশ্যে রেলপথ ২০২৩ সালের মার্চের মধ্যে শুরু হতে চলেছে৷ এছাড়াও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও দৃঢ় করতে  ত্রিপুরা সরকার আখাউড়া চেকপোস্ট দিয়ে  একাধিক বাস সার্ভিস চালু করা করেছে৷  


মন্ত্রী আরো বলেন, একটি রাজ্যের উন্নয়নের প্রধান বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা৷ যোগাযোগ ছাড়া রাজ্যকে উন্নত করা সম্ভব নয়৷ ২০১৪ সালে মোদি সরকার দেশে গঠন হওয়ার পর ত্রিপুরার পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী৷ এছাড়াও বাংলাদেশের সঙ্গে বিমান পথে যোগাযোগ ব্যবস্থা খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী৷ স্পাইসজেট বিমান সংস্থার মাধ্যমে প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবার শুরু হবে৷ তিনি আরো জানিয়েছেন,স্পাইসজেট বিমান সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে ৫০ শতাংশ যাত্রী ধরে চলাফেরা করলেও সংস্থার বেশ কিছু ক্ষতি হবে৷ সেই কারনে রাজ্য সরকার ১৫ কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেছে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী প্রনজিত সিংহ রায়৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top