News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জয়নগরে সিপিএম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হল রাস্তায়
Image

দক্ষিণ জয়নগরে সিপিএম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হল রাস্তায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷  বৃহস্পতিবার সকালে রাজধানী  আগরতলা শহর এলাকার দক্ষিণ জয়নগরে সিপিআইএমের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে৷ তাতে সিপিআইএম কর্মী সুখেন ঘোষ গুরুতরভাবে আহত হয়েছে৷ লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ সংঘবদ্ধ হামলায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুখেন ঘোষ নামে ওই যুবক৷ স্থানীয় লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত সুখেন ঘোষকে উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন রয়েছে সুখেন ঘোষ নামে ওই সিপিআইএম কর্মী৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ জয়নগর সহ পার্শবর্তী এলাকাগুলিতে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করার সংবাদ নেই৷ এদিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সুখেন ঘোষ এর পরিবারের লোকজনরা জানান এর আগেও তাদের বাড়িতে শাসক দলের লোকজনরা হামলা চালিয়েছে৷ তাকে নাকি প্রায়ই প্রাণনাশের হুমকি দেওয়া হতো৷ বিরোধী দল সিপিআইএম করার অপরাধেই তার উপর এ ধরনের হামলা সংঘটিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়৷ সুখেন ঘোষ এর পরিবারের লোকজনরা আরও জানান তাকে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করা হয়েছে৷ কিন্তু সুখেন ঘোষ বিজেপিতে যোগ না দেওয়ায় তার উপর পরপর হামলা সংগঠিত করা হচ্ছে৷ পরিবারটি নিরাপত্তা নিয়ে গভীর সংশয়ে পড়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top