News Flash

  • Home
  • দেশ
  • ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন আবশ্যিক : প্রধানমন্ত্রী
Image

ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন আবশ্যিক : প্রধানমন্ত্রী

মোহালি, ২৪ আগস্ট (হি.স.): ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন আবশ্যিক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পঞ্জাবের মোহালিতে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করা গুরুত্বপূর্ণ। যখন দেশের জনগণ আধুনিক হাসপাতাল এবং চিকিৎসার সুবিধা পাবে, তখন দ্রুত সুস্থও হয়ে উঠবে, এবং নিজস্ব শক্তি সঠিক পথে পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের স্বাস্থ্যসেবাকে গত আট বছরে দেশের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সংযোজন, “আমাদের সরকার ৬টি ফ্রন্টে কাজ করছে – প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রচার, গ্রামে ছোট ও আধুনিক হাসপাতাল খোলা, শহরে মেডিকেল কলেজ এবং বড় মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট খোলা। সমগ্র দেশে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যা বৃদ্ধি, রোগীদের সস্তা ওষুধ, সস্তা চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং রোগীদের অসুবিধা কমাতে প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব দেওয়া হচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top