News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ই-শ্রম পোর্টালে নথিভুক্ত ৮ লক্ষ ৩৫ হাজার অসংগঠিত শ্রমিকের নাম
Image

ত্রিপুরায় ই-শ্রম পোর্টালে নথিভুক্ত ৮ লক্ষ ৩৫ হাজার অসংগঠিত শ্রমিকের নাম

আগরতলা, ২৪ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ই-শ্রম পোর্টালে ত্রিপুরায় ৮ লক্ষ ৩৫ হাজার অসংগঠিত শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ত্রিপুরা জাতীয় স্তরে দশম এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রম দফতরের সচিব অভিষেক সিং এই তথ্য দিয়েছেন।

এদিন তিনি শ্রম দফতরের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরে জানান, ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের কল্যাণে শ্রম দফতর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা রূপায়ণ করছে। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সি যে কোনও ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক রেজিস্ট্রেশন করে মাসিক ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত প্রদান করে। কেন্দ্রীয় সরকারও সমান টাকা শ্রমিকের জন্য প্রদান করে থাকে। এই যোজনায় ৬০ বছর পূর্ণ হলে শ্রমিকগণ প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন পান।

তাঁর দাবি, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩১ হাজার ৩৬৪ জন সুবিধাভোগী এই প্রকল্পে রেজিস্ট্রেশন করেছেন। আরও বেশি সংখ্যক শ্রমিকদের এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে শ্রম দফতর গ্রামস্তর পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করছে।

শ্রম দফতরের সচিব আরও জানান, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে শ্রম দফতর অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প কার্যকর করেছে। এই প্রকল্পে এখন পর্যন্ত ত্রিপুরায় ১১ হাজার ৬৯৪ জন শ্রমিক রেজিস্ট্রেশন করেছে। তিনি বলেন, বিভিন্ন কারখানা বা অন্যান্য প্রতিষ্ঠানে নিযুক্ত শিশু শ্রমিকদের উদ্ধার করার বিষয়েও দফতর গুরুত্ব দিয়ে কাজ করছে। এই লক্ষ্যে শ্রম পরিদর্শকগণ নিয়মিতভাবে কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করে থাকেন।

তিনি জানান, শ্রম দফতরের পরিদর্শকগণ গত দুই অর্থবছরে রাজ্যে অভিযান চালিয়ে ১১ জন শিশু শ্রমিককে উদ্ধার করেছেন। শ্রম দফতরের সচিব জানান, উদ্যোগপতিদের উন্নতমানের পরিষেবা প্রদানের লক্ষ্যে শ্রম দফতর স্বাগত পোর্টালে লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ আরও বিভিন্ন বিষয়কে অনলাইনে যুক্ত করেছে। এখন পর্যন্ত স্বাগত পোর্টালে বিভিন্ন বিষয়ে পরিষেবা পাওয়ার লক্ষ্যে মোট ১,৩৬৬টি আবেদনপত্র জমা পড়েছে।

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top