News Flash

  • Home
  • প্রধান খবর
  • হুমকি চিঠির নেপথ্যে কে জানতে উদগ্রীব অনুব্রতবললেন বিচারকের কাছে সিবিআই তদন্ত চাইব
Image

হুমকি চিঠির নেপথ্যে কে জানতে উদগ্রীব অনুব্রতবললেন বিচারকের কাছে সিবিআই তদন্ত চাইব

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): বিচারককে পাঠানো হুমকি চিঠির নেপথ্যে কে, তা জানতে ভীষণ উদগ্রীব গরুপাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিশেষ সিবিআই আদালতের বিচারকের উদ্দেশে লেখা হুমকি-চিঠি প্রসঙ্গে বুধবার সকালে অনুব্রত মণ্ডল বলেন, কে ওই চিঠি লিখেছে, তা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত।

বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হবে গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে। সেই মতো এ দিন সকালে নিজাম প্যালেস থেকে বার করা হয় তাঁকে। সেই সময় হুমকি-চিঠি নিয়ে মুখ খোলেন অনুব্রত। বলেন, “আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেবের সম্পর্কে বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব।”

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ বুধবারই শেষ হচ্ছে। তাই ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করার জন্য অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top