News Flash

  • Home
  • বিনোদন
  • অমিতাভ ফের কোভিডে আক্রান্ত, সান্নিধ্যে আসা সকলে পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান
Image

অমিতাভ ফের কোভিডে আক্রান্ত, সান্নিধ্যে আসা সকলে পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): আবারও কোভিযে আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন বিগ বি। মঙ্গলবার রাতে অভিনেতা নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

মঙ্গলবার রাত ১১.২৫ মিনিটে টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তাঁর পুত্র অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। কোভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তাঁরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top