News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, চড়তে পারে তাপমাত্রার পারদ
Image

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, চড়তে পারে তাপমাত্রার পারদ

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি যদি হয়ও তবে তা হবে বিক্ষিপ্তই। তিলোত্তমা ও সংলগ্ন জেলাগুলিতে ফের চড়তে পারে তাপমাত্রার পারদ। সোমবার সকাল থেকেই একেবারে রোদ ঝলমলে ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

নিম্নচাপের সৌজন্যে শনিবারও অবধি স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে, কিন্তু রবিবার থেকে সেভাবে আর বৃষ্টি হয়নি। রোদের দেখা মিলছে, সোমবার সকালেও আকাশ একেবারে পরিষ্কার ছিল। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভবিদরা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top