News Flash

  • Home
  • খেলা
  • টি.এফ.এ-র মহিলা লীগ ফুটবলের ক্রীড়া সূচি ঘোষিত, শুরু ২৬ শে
Image

টি.এফ.এ-র মহিলা লীগ ফুটবলের ক্রীড়া সূচি ঘোষিত, শুরু ২৬ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৬ আগস্ট থেকে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারকার মহিলা লীগ ফুটবলে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের মহিলা লীগ কমিটির সচিব সোমবারে লীগের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তথা অ্যাস্ট্রোটার্ফ মাঠে। এবারকার মহিলা লীগ আসরে অংশগ্রহণকারী পাঁচটি দল হলো চলমান সংঘ, কিল্লা মর্নিং ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, জম্পুইজলা প্লে সেন্টার এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। প্রতিটি ম্যাচ হবে ৩৫-১০-৩৫ মিনিটের হিসেবে। বরাবরের মতোই নিয়মে রাখা হয়েছে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রতিটি দলকে খেলা শুরুর ৩০ মিনিট আগে মাঠে টার্ন-আপ করতে হবে। লীগ কমিটির হাতে অধিকার রয়েছে ক্রীড়া সূচি পরিবর্তন করার জন্য। কোন কারনে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে পরের দিন সকালে ম্যাচটি বাকি সময়ের হিসেবে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৫ জন করে খেলোয়াড় পরিবর্তন করা যাবে। প্রথমার্ধে ন্যূনতম দুজন খেলোয়ার পরিবর্তন করা যাবে। যদি প্রথমার্ধে কোনও খেলোয়াড় পরিবর্তন না করানো হয়, তবে দ্বিতীয়ার্ধে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে। এছাড়া, টুর্নামেন্টের খেলা গুলো হবে লীগ রুলস মেনে। প্রতিদিন ম্যাচ বিকেল তিনটা থেকে শুরু হবে। ক্রীড়া সূচি অনুযায়ী ২৬ আগস্ট উদ্বোধনী ম্যাচে চলমান সংঘ খেলবে জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে। ২৭ আগস্ট বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম কিল্লা মর্নিং ক্লাবের খেলা। ২৮ আগস্ট চলমান সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুল পরস্পরের মুখোমুখি হবে। ২৯ আগস্ট কিল্লা মর্নিং খেলা ও জনম্পুইজলা প্লে সেন্টারের খেলা। ৩০ আগস্ট চলমান সংঘ বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের খেলা। ৩১ আগস্ট জম্পুইজলা প্লে সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলা। ১ সেপ্টেম্বর বিরতির পর, ২সেপ্টেম্বর কিল্লা মর্নিং ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। ৩  সেপ্টেম্বর বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সঙ্গে জম্পুই জলা প্লে সেন্টারের খেলা। ৪ সেপ্টেম্বর কিল্লা মর্নিং ক্লাব খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। ৫ সেপ্টেম্বর বিরতির পর ৬ সেপ্টেম্বর বেলা আড়াইটায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top