News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে পঠন পাঠন ব্যাহত তারকপুর সুকলে, প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষক সংকটে পঠন পাঠন ব্যাহত তারকপুর সুকলে, প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজের বিভিন্ন স্থানে শিক্ষক সংকটে পঠন পাঠন লাটে উঠেছে৷ প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে৷ বিভিন্ন সুকলে পানীয় জল ও শৌচাগার সহ অত্যাবশ্যকীয় বিষয়গুলিও নেই৷ স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ সোমবার বিভিন্ন দাবিতে  রাস্তা অবরোধ আন্দোলনে সামিল হয় উত্তর জেলার তারকপুর হাইসুকলের ছাত্র ছাত্রীরা৷ তারকপুর হাইসুকলকে দ্বাদশে উন্নতি করা, জলের ব্যবস্থা করা, শিক্ষক সংকট দূর করা ইত্যাদি নানা দাবিতে সোমবার  সকাল থেকে রাস্তা অবরোধ করে ছাত্র ছাত্রীরা৷ এতে রাস্তার উভয় পাশে যান চলাচল আটকে পড়ে৷ অবরোধস্থলের দুপাশে ব্যাপক সংখ্যায় যানবাহন আটকে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করে৷
অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন৷ কিন্তু আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা মৌখিক প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার করে নিতে অস্বীকার করে৷ শেষ পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সুনির্দিষ্ট ভাবে প্রতিশ্রুতি দেন শীঘ্রই সুকলে শিক্ষক নিয়োগ সহ পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ কাজ দ্রুত হাতে নেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতি পাওয়ার পর দীর্ঘক্ষণ পর ছাত্র-ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷ তাতে স্বস্তি ফিরে যানবাহনে আটকে পড়া যাত্রীদের৷

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top