News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী, ভারতে এক লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা
Image

কোভিড-সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী, ভারতে এক লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ অনেকটাই কমে গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৫৩১ জন। মৃত্যুর সংখ্যাও ক্রমেই নিম্নমুখী। রবিবার সারাদিনে ভারত মৃত্যু হয়েছে ৩৯ জন করোনা রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯৭ হাজার ৬৪৮-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৩১ জন, ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,৩৪৮,৯৬০ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৪৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৫ লক্ষ ৩৩ হাজার ৪৬৬ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,১০,০২,৪০,৩৬১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যুর পর (শুধুমাত্র কেরলেই ১০ জনের মৃত্যু) ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৩৬৮ জন (১.১৯ শতাংশ)। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,২৩,৯৪৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৪.১৫ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top