News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পোস্টাল কর্মীদের সম্মলন অনুষ্ঠিত
Image

ধর্মনগরে পোস্টাল কর্মীদের সম্মলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  রবিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে ধর্মনগর ডিভিশনের পোস্টাল কর্মীদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই ডিভিশন একদিকে কাঞ্চনপুর, অন্যদিকে তেলিয়ামুড়া পর্যন্ত বিস্তৃত৷ এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সভাপতিত্ব করেন মনোজিৎ দে৷ তাছাড়া উপস্থিত ছিলেন সার্কেলের সভাপতি রজত দেববর্মা, সার্কেলের সম্পাদক পার্থ চক্রবর্তী, বিপিইএফ এর সদস্য অপূর্ব দে, বি এম এস এর জেলা সভাপতি সুব্রত রুদ্র পাল, বি এম এস এর জেলা সাধারণ সম্পাদক বিপ্লব দাস এবং টিআরকেএস এর জেলা সভাপতি রণধির ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বলা হয় দুই বছর অন্তর অন্তর এই কমিটির সম্মেলন করার কথা থাকলেও করোনার কারণে তিন বছর পরে এবার এই সভা অনুষ্ঠিত হচ্ছে৷ প্রধান বক্তা বলেন প্রতিটি প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট কাজ রয়েছে, যার যার কাজ সম্পন্ন করতে পরামর্শ দেন৷ রাজনৈতিক নেতাদের কাজ সীমাহীন, তাই সবার কাজ কেমন করে হচ্ছে তার উপর ও সঠিক নজর রাখতে হয়৷ সবাই যদি সবার কাজ সঠিকভাবে সম্পন্ন করে তাহলে কখনো সমস্যার সৃষ্টি হয় না৷

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top