News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০ লক্ষ টাকার বার্মা টিক বাজেয়াপ্ত, গ্রেফতার ২
Image

২০ লক্ষ টাকার বার্মা টিক বাজেয়াপ্ত, গ্রেফতার ২

শিলিগুড়ি, ২১ আগস্ট ( হি.স.) : প্রায় ২০ লক্ষ টাকার বার্মা টিক বাজেয়াপ্ত করল বৈকুণ্ঠপুর বিভাগের বেলাকোবা রেঞ্জ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার ৩১ডি জাতীয় সড়কে কাঠবোঝাই একটি ট্রাক আটক করেন বনকর্মীরা। ট্রাকটিকে বেলাকোবা রেঞ্জের অধীনে মান্তাদারি বিটে আনা হয়।
রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ৬৭৫ সিএফটি বার্মা টিক বাজেয়াপ্ত করা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম চন্দন কুমার ও ছোটু ঠাকুর। দু’জনই উত্তরাখণ্ডের বাসিন্দা। দু’জনকে জেরা করে জানা যায়, অসমের গুয়াহাটি থেকে কাঠগুলি মহারাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছেন রেঞ্জার।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top