News Flash

  • Home
  • খেলা
  • সেমিফাইনালে শনিবার বি.সি.সি – ব্লাডমাউথ
Image

সেমিফাইনালে শনিবার বি.সি.সি – ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। সেমিফাইনালে আগামীকাল বিসিসি ব্লাড মাউথের লড়াই। ফাইনালে পৌঁছার লক্ষ্যে মুখিয়ে রয়েছে দুই দলই। টিসিএ আয়োজিত সদর আন্তঃ ক্লাব সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে বেলা ১১ঃ০০ টায় ম্যাচটি শুরু হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে বিসিসি রোমাঞ্চকর ভাবে ২ রানের ব্যবধানে ফেভারিট সংহতিকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। এদিকে, চতুর্থ কোয়ার্টার ফাইনালে ব্লাড মাউথ ক্লাব ৭৫ রানের ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করে সেমিফাইনালে উঠে। উল্লেখ্য, বিসিসি ও ব্লাডমাউথ ১০ দিন আগে লীগ পর্যায়ের ম্যাচে নিজেদের মধ্যে একবার মুখোমুখি হয়েছিল। এতে ব্লাড মাউথ ৬২ রানের ব্যবধানে বিসিসিকে পরাজিত করেছিল। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে বিকেলের ম্যাচে ব্লাডমাউথের গড়া ১৩০ রানের জবাবে বি সি সি মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়েছিল। বিজয়ী দলের বিনীত মৌর্যের অলরাউন্ড পারফরম্যান্সে জয় সহজ হয়েছিল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলের পক্ষে দীপাঞ্জন মুখার্জি ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, শুভম দে ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০, সন্দীপ সরকার ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং উদীয়ান বসু ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। বি সি সি-‌র পক্ষে সাগর শর্মা (‌৩/‌১৩) এবং সুভাষ চক্রবর্তী (‌৩/‌২৫) ছিলেন সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথের বোলারদের সাঁড়াশি আক্রমনের সামনে শুরুতে কার্যত মুখ থুবড়ে পড়ে যায়। দল ১৭.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজদীপ দত্ত ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সাগর শর্মা ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। ব্লাডমাউথের পক্ষে বিনীত মৌর্য (৩/‌৮‌) এবং সন্দীপ সরকার (‌৩/‌২৬) ছিলেন সফল বোলার।‌‌ আগামীকালের ম্যাচে ব্লাড মাউথের ইচ্ছে বিসিসি’র বিরুদ্ধে জয় অব্যাহত রেখে ফাইনালে পৌঁছা। পক্ষান্তরে, বিসিসি’র লক্ষ্য লীগ ম্যাচের মোক্ষম জবাব দিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিতে।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top