News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিত্রায় দুই কৃষকের ফসল নষ্ট করে দিল দুসৃকতিরা
Image

পিত্রায় দুই কৃষকের ফসল নষ্ট করে দিল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  রাতের আঁধারে দুই কৃষকের ফল এবং সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে দুসৃকতিকারীরা৷ ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের  পিএা গ্রাম পঞ্চায়েত  এলাকায়৷ সংবাদে জানা যায় ,এলাকার দুই কৃষক সন্তোষ দাস এবং ভবতোষ দাসের জমিতে দুষৃকতীরা গতরাতে দুস্কর্ম চালায়৷ তাদের এই তান্ডব লীলায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের৷ শুক্রবার সকালে ঘটনা সামনে আসতেই দুই কৃষকের মাথায় হাত৷ খবর পেয়ে ছুটে যান বাগমা মন্ডলের আইটি সেল ইন-চার্জ কার্তিক দেবনাথ সহ পিএা গ্রাম পঞ্চায়েত প্রধান৷ পরবর্তী সময়ে এবিষয়ে পিত্রা ফাঁড়িতে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দুই কৃষক৷ জানা যায় দুষৃকতীর তাণ্ডবে দুই কৃষকের আনুমানিক এক লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে৷ দুই কৃষক কৃষি কাজ করে তাদের সংসার প্রতিপালন করেন৷ রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে ওই দুই কৃষক সরকারি সাহায্যের আবেদন জানান৷ যাতে করে দুই কৃষক সন্তোষ দাস এবং ভবতোষ দাস পুনরায় কৃষি জমিতে চাষ করে সংসার প্রতিপালন করতে পারেন৷ কৃষকদের জমির ফসল নষ্ট করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এ ধরনের ঘটনায় জড়িতদের চিহ্ণিত করে অবিলম্বে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top